যশোর, বাংলাদেশ || শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ১০:৫১ পিএম
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ১১:১৬ পিএম
অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহের কোটচাঁদপুরে অবৈধভাবে ১৪ বস্তা টিএসপি সার মজুদ রাখার অভিযোগে আলমগীর হোসেন নামে এক বালাইনাশক বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার ২৩ অক্টোবর রাতে উপজেলার বলুহর ইউনিয়নের কাগমারি গ্রামের হাটখোলা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

আলমগীর হোসেন কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের হাটখোলা পাড়ার বাসিন্দা। তিনি শামসুল বিশ্বাসের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আলমগীর হোসেনের বাড়িতে অবৈধভাবে মজুত করা টিএসপি সারের সন্ধান পেয়ে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়িতে মজুত করা ১৪ বস্তা টিএসপি সার রাখার দায়ে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেনসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)