যশোর, বাংলাদেশ || শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে ঝিকরগাছায় যুবদলের প্রস্তুতি সভা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর,২০২৬, ০৭:৪০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর,২০২৬, ০৮:১৪ পিএম
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে ঝিকরগাছায় যুবদলের প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে যশোরের ঝিকরগাছায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ঝিকরগাছা প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু। সভা সঞ্চালনা করেন পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল।

প্রধান অতিথির বক্তব্যে কবির হোসেন বাবু বলেন, আগামী ২৭ অক্টোবর যশোরে জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশ এবং ২৮ অক্টোবর ঝিকরগাছায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে এখন থেকেই সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে জনসমাগমপূর্ণ করতে পৌর ও উপজেলা যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেনউপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোনাজ্জেল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এবং পৌর যুবদলের সদস্যসচিব মইনুল ইসলাম জনি।

এ সময় বক্তব্য দেন উপজেলা যুবদলের সহসভাপতি নুরুন্নবী খান শিপন, যুগ্ম সম্পাদক বুলবুল আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মন্টু, মনিরুল ইসলাম, আব্দুল আজিজ, আব্দুল হাই লাভলু, মারুফ বিশ্বাস, আব্দুল আলিম, মশিয়ার রহমান ও নাহিদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভায় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা রফিকুল ইসলাম মুকুল, খালেদুর রহমান উজ্জ্বল, তৌহিদুল ইসলাম রাজু, রবিউল ইসলাম মিলন, নজরুল ইসলাম, হজরত আলী, আব্দুল মাজেদ, মেহেদী হাসান কাকন, আশরাফ হোসেন সাগর, হাদিউজ্জামান রাব্বি, আসিফ রেজা, এমামুল রাজিব সবুজ, আতিকুজ্জামান টিটো ও সাইফুল ইসলামসহ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।

সভায় বক্তারা, আগামী ২৭ অক্টোবর যশোরের যুব সমাবেশ এবং ২৮ অক্টোবর ঝিকরগাছায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্যাপক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ঝিকরগাছা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুর ইসলামের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাকে মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের জোর দাবি জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)