যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এনসিপির সহ-মানবাধিকার সম্পাদক হলেন যশোরের জুয়েল

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৮:১৪ পিএম
এনসিপির সহ-মানবাধিকার সম্পাদক হলেন যশোরের জুয়েল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে সহ-মানবাধিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ সাইফুল্লাহ জুয়েল। শুক্রবার (২৩ অক্টোবর) দলটির ১৯৫ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে সহ-মানবাধিকার সম্পাদক পদে খালেদ সাইফুল্লাহ জুয়েলের নাম ঘোষণা করা হয়েছে।

এর আগে এনসিপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পান তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নেতৃত্বের সঙ্গে যুক্ত থাকার মধ্য দিয়ে তিনি রাজনৈতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন।

যশোরের সন্তান খালেদ সাইফুল্লাহ জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

বিশ্ববিদ্যালয়জীবনের শুরু থেকেই সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। সাংবাদিকতা ও পত্রিকা সম্পাদনার পাশাপাশি গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে লেখালেখি করেছেন।

এনসিপি প্রতিষ্ঠার পর কেন্দ্রীয় দায়িত্বের অংশ হিসেবে যশোর জেলায় এনসিপির সাংগঠনিক ভিত্তি তৈরিতে নেতৃত্ব দিয়েছেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির পক্ষ  প্রার্থী ঘোষণা করা হয় জুয়েলকে। যদিও ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী করা হয়নি তাকে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)