যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ডিআইজির বিশেষ পুরস্কার পেলেন শার্শা থানার দুই এএসআই

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ১০:১৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০১:২৫ এ এম
ডিআইজির বিশেষ পুরস্কার পেলেন শার্শা থানার দুই এএসআই

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজির বিশেষ পুরস্কার পেয়েছেন যশোরের শার্শা থানার দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) লাভলু মিয়া ও ফারুক হোসাইন।

সোনার বার উদ্ধারের ঘটনায় পেশাদারত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় তাদের এ পুরস্কার দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে শার্শা উপজেলার খাজুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন এএসআই লাভলু মিয়া ও এএসআই ফারুক হোসাইন।

এ সময় দক্ষিণ বুরুজবাগান গ্রামে নাভারন-সাতক্ষীরা সড়কের পাশে ‘প্রাইম ব্রিকস’ নামে একটি ইটভাটার সামনে থেকে ১৮টি সোনার বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেন তারা।

ওই অভিযানে পেশাদারত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম দুই পুলিশ সদস্যকে অভিনন্দন জানান এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার প্রদান করেন।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ডিআইজি রেজাউল করিমের পক্ষে পুরস্কার হস্তান্তর করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)