যশোর, বাংলাদেশ || সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালীগঞ্জে মাদকবিরোধী সচেতনতা ক্যাম্পেইন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০৪:০১ পিএম
কালীগঞ্জে মাদকবিরোধী সচেতনতা ক্যাম্পেইন

তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী ক্যাম্পেইন, আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

রবিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় ‘ইয়ংস্টার হেল্পিং সোসাইটি’র উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি এম. মুরসালিন পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি বর্তমানে সমাজের অন্যতম ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের একটি অংশ মাদকের ভয়াল থাবায় আক্রান্ত হয়ে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অসৎ সঙ্গ, পারিবারিক অসচেতনতা, হতাশা ও সামাজিক অবক্ষয়সহ নানা কারণে তরুণরা মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে।

এ সময় তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, নৈতিক শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে সংগঠনের সদস্যরা এলাকার সাধারণ মানুষের মধ্যে মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)