যশোর, বাংলাদেশ || সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হেরোইন মামলায় বেনাপোলের এক ব্যক্তির যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০৭:৫২ পিএম
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০৮:২৪ পিএম
হেরোইন মামলায় বেনাপোলের এক ব্যক্তির যাবজ্জীবন

হেরোইন রাখার দায়ে যশোরের বেনাপোলের আবুল হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক শাহিনুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৬ জুলাই সন্ধ্যা সোয়া ৬টার দিকে বেনাপোল পোর্ট থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শরীফ হাবিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক ব্যক্তি হেরোইন নিয়ে যশোরে যাওয়ার উদ্দেশ্যে স্থানীয় লোকাল বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় রয়েছেন।

খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে সেখানে অভিযান চালিয়ে আবুল হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে পাঁচটি পলিপ্যাকে রাখা মোট ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই শরীফ হাবিবুর রহমান বাদী হয়ে আবুল হোসেনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে একই বছরের ২৯ আগস্ট তৎকালীন এসআই মনিরুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আবুল হোসেন পলাতক হন।

মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)