যশোর, বাংলাদেশ || সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে কিশোর স্বাধীন হত্যার বিচার দাবি মায়ের, আসামি না ধরায় ক্ষোভ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ১১:২৪ এ এম
যশোরে কিশোর স্বাধীন হত্যার বিচার দাবি মায়ের, আসামি না ধরায় ক্ষোভ

Subornovumi যশোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে কিশোর তানভীর হাসান স্বাধীন হত্যার বিচার চেয়ে লিখিত বক্তব্য পড়ছেন তার মা সুমাইয়া আক্তার—সুবর্ণভূমি ছবি:

যশোরে কিশোর তানভীর হাসান স্বাধীন (১৬) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার মা সুমাইয়া আক্তার।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

এ সময় মামলার পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুমাইয়া আক্তার বলেন, গত ১৯ অক্টোবর রাতে স্বাধীন তার ফুফা মো. জীবনের সাথে পূজা দেখতে বের হয়। রাত সাড়ে ১১টার দিকে শহরের বারান্দী মালোপাড়া এলাকার একটি মন্দিরের পাশের গলিতে তাকে চুরির মিথ্যা অপবাদ দেওয়া হয়।

এরপর স্থানীয় বেশ কয়েকজন সন্ত্রাসী তাকে নির্মমভাবে মারপিট করে। খবর পেয়ে স্বাধীনের বাবা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করতে চাইলে আসামিরা বাধা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে স্বাধীনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়। পরে ঢাকার একটি হাসপাতালের আইসিইউ ও লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গত ২০ অক্টোবর রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

নিহত স্বাধীনের মা জানান, তারা শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকায় বসবাস করেন। স্বাধীন অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় গত ২৪ অক্টোবর যশোর কোতোয়ালি থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

সংবাদ সম্মেলনে সুমাইয়া আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি কোনো নিরপরাধ ব্যক্তির হয়রানি চাই না। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি জানাই।

একই সাথে তিনি স্বাধীনের ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বের সাথে পর্যালোচনা করা, হত্যাকাণ্ডের নেপথ্যের রহস্য উদঘাটন এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

একজন অসহায় মা হিসেবে সন্তানের হত্যাকারীদের বিচার পেতে তিনি সাংবাদিকদেরও সহযোগিতা চেয়েছেন।

সংবাদ সম্মেলনে স্বাধীনের খালা সুমি, ফুফু সোমা, সীমা এবং মামি পান্নাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)