যশোর, বাংলাদেশ || শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘রুকনরা হলেন জামায়াতের মূল শক্তি’

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০৭:২৩ পিএম
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০৮:০৭ পিএম
‘রুকনরা হলেন জামায়াতের মূল শক্তি’

পড়াশোনা ও ইবাদতের মাধ্যমে নিজেদের যোগ্যতা অর্জন করে রুকনদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন মেহেরপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খান।

তিনি বলেন, ‘রুকনরা হলেন জামায়াতে ইসলামীর মূল জনশক্তি। তাই তাদের নৈতিক ও শিক্ষাগত যোগ্যতা অর্জন করে দেশের সেবায় নিয়োজিত হতে হবে।’

শনিবার (৩১ অক্টোবর) সকালে মেহেরপুরের মুজিবনগরে একটি মাদরাসায় উপজেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে মুজিবনগর উপজেলার নারী ও পুরুষ রুকনরা উপস্থিত ছিলেন।

মুজিবনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা খানজাহান আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি খাইরুল বাসারের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুব উল আলম, জেলা সেক্রেটারি ইকবাল হুসাইন, বাইতুলমাল সেক্রেটারি জারজিস হুসাইন, জেলা মসজিদ মিশন সভাপতি মাওলানা আব্দুল মজিদ এবং মেহেরপুর পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার ও উপজেলা নায়েবে আমির মাওলানা ফিরাতুল ইসলাম নাইম।

সম্মেলন শেষে জামায়াতে ইসলামীর মুজিবনগর উপজেলা শাখার নিজস্ব জমিতে একটি নতুন মাদরাসা প্রতিষ্ঠার লক্ষ্যে তহবিল ও অর্থ সংগ্রহ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)