যশোর, বাংলাদেশ || শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেধার দৌড়ে সাতক্ষীরায় এগিয়ে মেয়েরা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০৭:২৮ পিএম
মেধার দৌড়ে সাতক্ষীরায় এগিয়ে মেয়েরা

যশোর বোর্ডের আওতাধীন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি। তবে সার্বিকভাবে ৪৩ দশমিক ৪৫ শতাংশ পাসের হার নিয়ে জেলাজুড়ে পাসের তালিকায় ইতিবাচক অবদান রেখেছে ছাত্রীরা।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, জেলাটির ২৩টি কেন্দ্রের মাধ্যমে ৬৬টি কলেজের ১১ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে সফলভাবে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৩৬ জন।

ফলাফলের বিস্তারিত তথ্যে দেখা যায়, জেলায় মেধার প্রতিদ্বন্দ্বিতায় ছেলেদের টপকে গেছে মেয়েরা। অংশ নেওয়া ৫ হাজার ৯২৪ জন ছাত্রের বিপরীতে পাস করেছে ২ হাজার ১৫৭ জন। কিন্তু তুলনামূলক কম পরীক্ষার্থী (৫ হাজার ৬৬৭ জন) অংশ নিয়েও ছাত্রীরা উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৮৭৯ জন।

এদিকে, ফলাফলে শতভাগ শূন্য অর্জনের তালিকায় রয়েছে সাতক্ষীরা সদর উপজেলার ইসলামিয়া মহিলা কলেজ এবং শ্যামনগরের এ কে ফজলুল হক এমসি কলেজ। ইসলামিয়া মহিলা কলেজের ৩ জন এবং এ কে ফজলুল হক এমসি কলেজের ৪৯ জন পরীক্ষার্থীর একজনও চূড়ান্তভাবে পাসের তালিকায় স্থান পাননি।
গত ৩১ অক্টোবর যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম হোসেন আলী স্বাক্ষরিত ফলাফল বিবরণী সূত্রে এসব তথ্য জানা যায়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)