যশোর, বাংলাদেশ || বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ দু’জনকে আটকের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর,২০২৬, ০৮:০৯ এ এম
যশোরে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ দু’জনকে আটকের দাবি

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শহরে অভিযান চালিয়ে সাড়ে ১১ হাজার পিসেরও বেশি ইয়াবাসহ দুজনকে আটক করেছে।

গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের পশ্চিম বারান্দীপাড়া খালদার রোড ও পূর্ব বারান্দীপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া এলাকার সৈয়দ আজফার হোসেনের ছেলে ইমতিয়াজ আহমেদ হৃদয় (৩০) এবং পশ্চিম বারান্দীপাড়া খালদার রোড নিকারীপাড়ার মৃত আবদুল হামিদের ছেলে ফারুক রানা (২৭)।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ জানান, ইমতিয়াজ হৃদয় বড় মাপের মাদক কারবারি, এমন গোপন সংবাদ পুলিশের কাছে আসে। এ সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বারান্দীপাড়া এলাকায় অভিযান শুরু করে। অভিযানের প্রথম পর্যায়ে ফারুক রানাকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে ইমতিয়াজ হৃদয়ের বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে আটকের পাশাপাশি তার হেফাজত থেকে আরও ১১ হাজার ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ ১১ হাজার ৪৭০ পিস।

ডিবির ওসি আরও জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বড় চালান সরবরাহ করে আসছিলেন বলে দাবি করেন। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)