যশোর, বাংলাদেশ || রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মোটরসাইকেল দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:৪০ পিএম
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:৫৪ পিএম
মোটরসাইকেল দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

যশোরের চৌগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির রিপন (৪৫) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ইফতারের আগমুহূর্তে যশোর-চৌগাছা সড়কের চাঁন্দাআফরা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতের চাচাশ্বশুর চৌগাছা পৌরসভার কর্মকর্তা শাহিনুর রহমান জানান, তার ভাতিজি-জামাই হুমায়ুন কবির যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চৌগাছা উপজেলার বাড়িয়ালী গ্রামে। চৌগাছা পৌরশহরেও তার বাড়ি রয়েছে।

হুমায়ুন শনিবার বিকেলে ছুটি নিয়ে (পাসআউট) নিজের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলে করে চৌগাছার বাড়িতে যাচ্ছিলেন। চাঁন্দাআফরা এলাকায় পৌঁছালে বিপরীতমুখি একটি মোটরসাইকেলের সঙ্গে তার বাইকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্য মোটরসাইকেলে থাকা যশোর সদরের ভেকুটিয়া এলাকার হাসান (৪০) ও রাহুল (২০) এবং রঘুনাথপুরের তুহিন (৩৫) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

সেনাসদস্য হুমায়ুন কবির রিপনের মৃত্যু সংবাদ পেয়ে যশোর ক্যান্টনমেন্টের সেনাসদস্যরা এসে ঘটনাস্থল থেকে লাশ নিয়ে যায়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ক্যান্টনমেন্টের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ নিয়ে গেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)