যশোর, বাংলাদেশ || রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় মজুত তেল বাড়তি দামে বিক্রি, জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৯ এপ্রিল,২০২৬, ০৫:২১ পিএম
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল,২০২৬, ০৭:৫৩ পিএম
সাতক্ষীরায় মজুত তেল বাড়তি দামে বিক্রি, জরিমানা

বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি করায় এবি খান ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা ও লস্কর ফিলিং স্টেশনকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টা ও দুপুর ১২টার দিকে পৃথক অভিযান চালিয়ে এ সাজা দেওয়া হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের দৈনিক জ্বালানি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জেলার ২৯টি ফিলিং স্টেশনে রোববার সকালে এক লাখ এক হাজার ৪৩২ লিটার ডিজেল, ৫৪ হাজার ৪৮৫ লিটার পেট্রোল ও ২২ হাজার ৬৮৩ লিটার অকটেন মজুত রয়েছে।

সরকারের ঘোষণার পরই জেলা প্রশাসক আফরোজা আখতার জেলার ফিলিং স্টেশনগুলোয় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ দেন। এছাড়া, ডিপো থেকে নতুনভাবে তেল আনার পর সেগুলো বর্তমান নির্ধারিত দামে বিক্রির কথা বলা হয়। তবে, সকাল থেকে জেলার ফিলিং স্টেশনগুলোয় বাড়তি দামে তেল বিক্রি শুরু করে স্টেশন কর্তৃপক্ষ। সেখানে দায়িত্বরত ট্যাগ অফিসাররা বাধা দিলে ঘণ্টা খানেক তেল বিক্রি বন্ধ রাখেন ফিলিং স্টেশন মালিকরা। পরে আবারও নতুন দামে বিক্রি শুরু করে। এরপর জেলা প্রশাসন থেকে অভিযান শুরু হয়। শুরুতেই শহরের এবি খান ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা ও লস্কর ফিলিং স্টেশনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহেদ হোসেন বলেন, মজুতকৃত তেল বাড়তি দামে বিক্রির অভিযোগে ফিলিং স্টেশনগুলোকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। জেলাব্যাপী এই অভিযান চলবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)