যশোর, বাংলাদেশ || রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আইটি পার্ক অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ফের কবীর-শাহজালাল

বিশেষ প্রতিনিধি

, যশোর

প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ০৮:৪৮ পিএম
আইটি পার্ক অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ফের কবীর-শাহজালাল

সফটওয়ার টেকনোলজি পার্ক যশোর ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ফের আহসান কবীর ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজালাল। আজ শনিবার অনুষ্ঠিত নির্বাচন শেষে আহসান কবীরকে পুনর্বার সভাপতি ও মোহাম্মদ শাহজালালকে পুনর্বার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনে এই দুইজনের কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না।

আজকের নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে এএইচএম আরিফুল হাসনাত তার প্রতিদ্বন্দ্বী জুলিয়াস ইকবালকে পরাজিত করেন।

আর কার্যনির্বাহী সদস্যের দুটি পদে জয়ী হয়েছেন মহিদুল ইসলাম ও উজ্জ্বল বিশ্বাস। এই পদে পরাজিত হয়েছেন আনিকা হাসান।

এর আগে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মো. মুনসুর আলী সহ-সভাপতি এবং নাহিদুল ইসলাম কোষাধ্যক্ষ নির্বাচিত হন। নাহিদুল ইসলাম বর্তমান কমিটিরও কোষাধ্যক্ষ।

শনিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত পার্কের অষ্টম তলায় ভোট গ্রহণ করা হয়। ৩১ জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন।

গণনা শেষে বিকাল ৩টার পর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জাহিদ হাসান টুকুন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট তাহমিদ আকাশ ও সদস্য টিপু সুলতান ছাড়াও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)