যশোর, বাংলাদেশ || বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিয়ায় পাটক্ষেতে কুকুর ঢোকা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫

জান্নাতুল বিশ্বাস, কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ১১:৪৮ এ এম
আপডেট : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ১১:৫৬ এ এম
কালিয়ায় পাটক্ষেতে কুকুর ঢোকা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন চর বল্যাহাটী এলাকায় পাটক্ষেতে কুকুর যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চর বল্যাহাটী মোল্যা বাড়ি সংলগ্ন প্রধান সড়কের পাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বোরহান মোল্যার বাড়ির সামনে কয়েকটি দেশীয় কুকুর নিজেদের মধ্যে লড়াই করছিল। এক পর্যায়ে বোরহান মোল্যা কুকুরগুলোকে তাড়িয়ে দিলে সেগুলো পাশের একটি পাটক্ষেতে ঢুকে পড়ে।

পাটক্ষেতের মালিক রমজান মোল্যা বিষয়টি দেখে ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে আসেন এবং বোরহান মোল্যার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে বোরহান মোল্যার পক্ষের ৩ জন এবং রমজান মোল্যার পক্ষের ২ জন আহত হন। আহতরা হলেন, মোসা. তানিয়া বেগম (২৩), মো. ইমরান মোল্যা (৩৫), শাহ আলম মোল্যা (২০), মোসা. শিউলি বেগম (২২) ও আসমা বেগম (১৮)।

আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তানিয়া, ইমরান ও শাহ আলম গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া শিউলি বেগম ও আসমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)