যশোর, বাংলাদেশ || শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল,২০২৬, ০৯:১৮ পিএম
যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু

যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা হয়।

যশোরের পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।

নিয়োগের প্রথম দিনে পুলিশ সুপার নিজেই পুলিশ লাইন্সের প্রধান ফটকে উপস্থিত থেকে প্রার্থীদের প্রাথমিক শারীরিক মাপ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রক্রিয়া চলাকালে পুলিশ সুপার প্রার্থীদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন। তিনি স্পষ্ট করে বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। তাই কোনো দালাল বা প্রতারকচক্রের সাথে যোগাযোগ করে প্রতারিত না হতে তিনি প্রার্থীদের সতর্ক করেন।

প্রথম দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ দ্বিতীয় দিনের করণীয় সম্পর্কে বিস্তারিত ব্রিফিং করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)