যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ০৯:৩২ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ১০:০৪ পিএম
মাগুরায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকের মৃত্যু

মাগুরার শ্রীপুর উপজেলার সাবিনগর এলাকায় সড়ক দুর্ঘটনা হাফিজুর রহমান (৪২) নামে মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন।

তিনি সাবিনগর গ্রামের মোহাম্মদ খান জামাল বিশ্বাসের ছেলে এবং হাট ফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সাবিনগর এলাকা থেকে ভ্যানে করে লাঙ্গলবাগ বাজারে যাচ্ছিলেন হাফিজুর রহমান। এসময় শ্রীপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের ডাক্তার কৃষ্ণপদ বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা প্রাইভেটকারটিকে জব্দ করেছেন। আহত অপর একজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)