যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হত্যামামলায় স্বামীর যাবজ্জীবন, স্ত্রী খালাস

খুলনা অফিস

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ১০:১৬ পিএম
হত্যামামলায় স্বামীর যাবজ্জীবন, স্ত্রী খালাস

পাইকগাছা উপজেলার খড়িয়া ধরেঙ্গা চর গ্রামে চার বছর আগে সুখেন সরদার নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে প্রকাশ সরদারের যাবজ্জীবন এবং অপর আসামি তার স্ত্রী রূপা সরদার বেকসুর খালাস পেয়েছেন।

খুলনা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৭ মার্চ রাত আনুমানিক রাত ৮টার দিকে উপজেলার একটি চিংড়ি খামারের পাশে সুখেন সরদারকে হত্যা করা হয়। নিহতের মা অমেলা রানী সরদার অজ্ঞাতনামাদের আসামি করে ৮ মার্চ সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।

থানার সাব-ইন্সপেক্টর সুকান্ত স্বামী-স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। তাতে উল্লেখ করা হয়, ঘটনার রাতে সুখেনকে প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে লাশ খামারের পানিতে ফেলে দেয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। রক্তাক্ত অবস্থায় ছেলেকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি তৌহিদুর রহমান চৌধুরী তুষার ও আসামি পক্ষে ছিলেন অ্যাড. স্বর্ণালী দাস।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)