স্টাফ রিপোর্টার
, যশোর
স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে চাঁদা দাবির অভিযোগে স্বামী ও তার প্রেমিকার বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার ভুক্তভোগী নারী বাদী হয়ে এ মামলা করেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমীন অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন অভয়নগর থানার ওসিকে।
আসামিরা হলো, অভয়নগরের নওয়াপাড়া স্টেশন বাজার এলাকার মেহেদী হাসান ও তার প্রেমিকা খুলনার ফুলতলা থানার যুগ্মীপাশা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে শামীমা আক্তার রুপা।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর আসামি মেহেদী হাসান গুয়াখোলা গ্রামে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর স্ত্রীর কাছে যৌতুক দাবি করে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। এ ঘটনায় মেহেদী হাসানকে আসামিকে তার স্ত্রী যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামি রুপা নিজেকে মেহেদী হাসানের প্রেমিকা দাবি করে তার স্ত্রীর কাছে ফোন করে মামলা তুলে নিতে শাসায়। রাজি না হওয়ায় তাদের স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। রুপাকে ফোন করে ছবি ডিলিটের অনুরোধ করলে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় রুপা ওই ছবি তার আত্মীস্বজনের কাছে শেয়ার করে সামাজিকভাবে হেয়পতিপন্ন করেছে।
বিষয়টি মিমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে পর্নোগ্রাফি আইনে এ মামলা করেছেন।