যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে পূর্ণাঙ্গ আইসিইউ ডায়ালিসিস কেন্দ্র চালুর দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ০৮:৪৭ পিএম
যশোরে পূর্ণাঙ্গ আইসিইউ ডায়ালিসিস কেন্দ্র চালুর দাবি

যশোর জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট ও কিডনি ডায়ালিসিস কেন্দ্র চালুর দাবিতে জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ দাবি জানানো হয়। স্মারকলিপিতে বলা হয়, যশোরসহ পার্শ্ববর্তী ঝিনাইদহ, নড়াইল ও মাগুরা জেলার লাখো মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিতে আসে। কিন্তু দীর্ঘদিনেও হাসপাতালটি আধুনিকায়নের ছোঁয়া পায়নি এবং চিকিৎসাসেবা ভঙ্গুর অবস্থায় রয়েছে।

করোনাকালে ১০ শয্যার একটি আইসিইউ চালু হলেও তা এখনো পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়নি। প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকা সত্ত্বেও জনবল না থাকায় আইসিইউ সেবা থেকে রোগীরা বঞ্চিত হচ্ছেন এবং মূল্যবান সরঞ্জাম নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে।

এছাড়া অনুমোদন থাকা সত্ত্বেও কিডনি ডায়ালিসিস কেন্দ্র চালু না হওয়ায় এই অঞ্চলের বিপুল সংখ্যক রোগীদের দূর-দূরান্তে চিকিৎসা নিতে হচ্ছে।

স্মারকলিপিতে দ্রুত একটি পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট চালু এবং কিডনি ডায়ালিসিস কেন্দ্র স্থাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক তসলিম-উর-রহমান, সম্পাদকমণ্ডলীর সদস্য জিল্লুর রহসান ভিটু, মিজানুর রহমান, পলাশ বিশ্বাস, হাবিবুর রহমান, সাহাবুদ্দিন বাটুল, আহাদ আলী মুন্না, আসাদুজ্জামান পিন্টু প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)