পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
‘পুষ্টিবৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। মেডিকেল অফিসার ডা. অর্ণব ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ওসি (অপারেশন) জুলফিকার আলী, ডা. মো. জহুরুল ইসলাম, সঞ্জয় কুমার মন্ডল, শাকিলা আফরোজ এবং প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন।
সভায় বক্তারা শিশু ও মাতৃস্বাস্থ্যে সুষম পুষ্টির অপরিহার্যতা এবং অপুষ্টি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া হবে।