যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ১০:২১ পিএম
সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান উদ্বোধন

জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়ন পরিষদ হলরুমে জেলা স্বাস্থ্যবিভাগের আয়োজনে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। তিনি বলেন, কোনো কুসংস্কার যেনো এই টিকাদান থেকে কাউকে বিরত না রাখে। মসজিদ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরতদের টিকা নিতে জনগনকে সচেতন করার ভূমিকা রাখার আহবান জানান।

সিভিল সার্জন ডা. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ ।

উল্লেখ্য, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ২০ এপ্রিল সোমবার থেকে ১০ মে পর্যন্ত টানা ১১ কর্মদিবসের মধ্যে জেলায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে হামের টিকা প্রদান করা হচ্ছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)