যশোর, বাংলাদেশ || সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ০১:২১ পিএম
আপডেট : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ০২:৩২ পিএম
পাইকগাছায় টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

খুলনার পাইকগাছা উপজেলায় জাতীয় হাম-রুবেলা (এমআর) ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে তিন সপ্তাহব্যাপী টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ওয়াসিউজ্জামান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শাকিলা আফরোজ, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুনসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ১০ মে পর্যন্ত। কর্মসূচির পরিকল্পনা অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ৩ দিন, বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পর্যায়ে আট দিন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ কর্মদিবস টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

এ বছর পাইকগাছা উপজেলায় মোট ২০ হাজার ৫৪৫ জন শিশুকে বিনামূল্যে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা শিশুদের মারাত্মক এই রোগ থেকে সুরক্ষায় নির্ধারিত সময়ে টিকা কেন্দ্রে নিয়ে আসতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)