যশোর, বাংলাদেশ || সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ১২:০০ পিএম
আপডেট : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ০২:১৯ পিএম
নড়াইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

নড়াইলে 'সব শিশুকে টিকা দিবো, হাম-রুবেলা রোধ করবো' এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে নড়াইল সিভিল সার্জন অফিসের আয়োজনে নড়াইল সদর হাসপাতালে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন ​নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল।

সিভিল সার্জন ডা. আব্দুর রশীদের  সভাপতিত্বে জেলা হাসপাতালের তত্ত্বাধায়ক ডাঃ আব্দুল গাফফার, ডাক্তার, সাংবাদিকসহ, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।

২০ এপ্রিল থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ১১ কর্ম দিবস পর্যন্ত । এ ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ছয় মাস থেকে পাঁচ বছর ( ৫৯ মাস ২৯ দিন ) বয়সী  ৭৭ হাজার ৮২২ জন  শিশুকে  ৯৬৬টি কেন্দ্রের মাধ্যমে এ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)