যশোর, বাংলাদেশ || সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে হাম-রুবেলা টিকাদান শুরু

প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ০২:৫৩ পিএম
ঝিনাইদহে হাম-রুবেলা টিকাদান শুরু

সারাদেশে টিকাদান কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, হাম আক্রান্তের পরিসংখ্যান অনুযায়ী ঝিনাইদহ বর্তমানে ‘গ্রিন জোন’-এ রয়েছে। এখন পর্যন্ত জেলায় হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি। এই ধারা অব্যাহত রাখতে এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে টিকাদান কর্মসূচি সফল করা জরুরি।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ১০ মে পর্যন্ত জেলার ৬টি উপজেলার মোট ১ হাজার ৭৬৪টি কেন্দ্রে একযোগে এই টিকাদান কার্যক্রম চলবে। কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সের নিচে মোট ১ লাখ ৮৮ হাজার ৫৮৩ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিচালক ডা. মিথিলা ইসলাম, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আনোয়ারুল ইসলাম, ডা. আলী হাসান ফরিদ জামিল এবং ডা. কায়সার হামিদ।

এছাড়া স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ টিকা গ্রহণকারী শিশু ও তাদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)