মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতাল টিকাদান কেন্দ্র সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক শিল্পী রানী রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, মেহেরপুর ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক এজেএম সিরাজুল মনির, মেহেরপুর জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুর রহমান।
মেহেরপুরের তিন উপজেলা তিনটি স্থায়ী ক্যাম্প ও ৬শ ৩৬ টি অস্থায়ী ক্যাম্পে ছয় মাস থেকে ৫৯ মাস ৫৫ হাজার ২৫৩ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।