যশোর, বাংলাদেশ || সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইলে পাম্পে তেল নিতে এসে নারীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ০২:৫৯ পিএম
আপডেট : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ০৪:০৩ পিএম
নড়াইলে পাম্পে তেল নিতে এসে নারীর মৃত্যু

নড়াইলে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে লাভলী বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। লাভলী বেগম নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোরো আবাদের সেচ কাজের জন্য ফিলিং স্টেশন থেকে ডিজেল আনতে সকালে মাছিমদিয়া এলাকার মেসার্স সরদার ফিলিং স্টেশনে গিয়েছিলেন লাভলী বেগম। স্বামী অসুস্থ থাকায় সংসারের কৃষিকাজ তিনিই দেখাশোনা করতেন।

পাম্পে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তিন লিটার তেল সংগ্রহ করে তিনি পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে মাছিমদিয়া মসজিদের সামনে পৌঁছালে তীব্র দাবদাহে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের ভাই নাজমুল হোসেন জানান, বোন বর্গা জমি দেখাশোনা করতেন। আজ সকালে জমিতে দেওয়ার জন্য তেল আনতে গিয়ে গরমে অসুস্থ হয়ে পথেই তিনি মারা গেলেন।

মাছিমদিয়া এলাকার সরদার ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. রাশেদ এ বিষয়ে জানান, পাম্প এলাকায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তেল দেওয়ার চাপে ব্যস্ত থাকায় কে কখন আসছেন বা যাচ্ছেন তা খেয়াল করা সম্ভব হয়নি।

জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক লিপিকা রানী বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে অসুস্থতাজনিত কারণে বা হিটস্ট্রোকের ফলে তার মৃত্যু হতে পারে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)