স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের মুনসী মেহেরউল্লা ময়দান থেকে মালিকবিহীন একটি পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত থেকে টানা দুই দিন ধরে মোটরসাইকেলটি ওই মাঠে পড়ে ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত থেকে মোটরসাইকেলটি মালিক বা চালকবিহীন অবস্থায় ময়দানে থাকতে দেখা যায়। পুরো রোববার পার হয়ে গেলেও কেউ সেটি নিতে না আসায় স্থানীয়দের মনে সন্দেহ জাগে।
পরে রোববার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির একটি দল মোটরসাইকেলটি ফাঁড়িতে নিয়ে যায়।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এটিএসআই নাসির উদ্দিন তালুকদার জানান, উদ্ধার করা মোটরসাইকেলটির মালিকের সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।
বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে গাড়িটি ব্যবহৃত হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।