সাতক্ষীরা প্রতিনিধি
অন্যদের সাথে খেলার সময় পুকুরের পানিতে ডুবে উর্মি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বামনখালি বাজার সংলগ্ন একটি পুকুরে এ ঘটনা ঘটে।
উর্মি খুলনার পাইকগাছা উপজেলার কাটিপাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উর্মি তার বাবা-মায়ের সাথে কলারোয়া উপজেলার বামনখালী বাজারে বসবাস করতো। বাবা-মা দুজনেই দিনমজুরের কাজ করেন। সকালে সে আরও দুই শিশুর সাথে পুকুরপাড়ে খেলা করছিল। ওইসময় সবার অগোচরে সে পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। একপর্যায় তাকে ডুবন্ত অবস্থায় পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ওসি এইচএম শাহীন জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।