যশোর, বাংলাদেশ || সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুর সীমান্ত থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৯ এপ্রিল,২০২৬, ০৮:২৩ পিএম
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল,২০২৬, ১১:০৬ পিএম
মহেশপুর সীমান্ত থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তের পার-গোপালপুর এলাকার ভারতীয় অংশ থেকে তিন বাংলাদেশকে আটক করেছে বিএসএফ। রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, সীমান্তবর্তী কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে হৃদয় ওরফে রাব্বী, গোপালপুর গ্রামের মৃত উসমান গনির ছেলে শাহিন ও পার-গোপালপুর গ্রামের আবু বক্করের ছেলে সোহাগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৮ এপ্রিল) অবৈধ পথে ভারতে প্রবেশ করেন ওই তিন যুবক। রোববার সকালে তারা বাংলাদেশে ফিরছিলেন। এসময় টহলরত বিএসএফ সদস্যরা কাটাতারের বাংলাদেশ অংশের সীমান্ত পিলার ৪৯/২ এস হতে ১০০ মিটার ভারতের অভ্যন্তর থেকে তাদের আটক করে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল রফিকুল আলম বলেন, ‘বিএসএফ আমাদের জানিয়েছে, আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাওয়া গেছে। তাদের বিষয়ে উভয় দেশের আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘তিনজনকে বিএসএফ আটক করেছে বলে থানা পুলিশের কাছেও খবর এসেছে। তবে বিস্তারিত পরে জানাতে পারবো।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)