মাগুরা প্রতিনিধি
মাগুরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আওতায় জেলায় মোট ৯৪ হাজার ৩৫৪ জন শিশুকে টিকা প্রদান করা হবে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় পৌরসভা চত্বরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ। সিভিল সার্জন ডাক্তার শামীম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শুরু হওয়া এ টিকাদান কর্মসূচি ১০ মে পর্যন্ত চলবে।
সিভিল সার্জন জানান, জেলার ৯৪১টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৯৪ হাজার ৩৫৪ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে।
তিনি আরও বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা দেওয়ার জন্য সচেতন হতে হবে।