যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নওয়াপাড়ায় ভ্রাম্যমান আদলতের অভিযান: আট দোকানকে জরিমানা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল,২০২৬, ০২:০৫ পিএম
নওয়াপাড়ায় ভ্রাম্যমান আদলতের অভিযান: আট দোকানকে জরিমানা

যশোরের অভয়নগরে সরকারি সিদ্ধান্ত অমান্য করে সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখার দায়ে ৮টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলার নওয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, রাত সাড়ে ৭টার দিকে অভিযান চলাকালীন সরকারি নিয়ম না মেনে দোকান খোলা রাখায় রাজীব ইলেকট্রনিক্স, খাঁন ইলেকট্রনিক্স, মনির অ্যান্ড ব্রাদার্স, বিথি স্টোর ও বাসুদেব এন্টারপ্রাইজকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া অতিরিক্ত আলোকসজ্জার দায়ে বিসমিল্লাহ হোটেলকে এক হাজার টাকা, মেসার্স ভাই ভাই ট্রেডিংকে এক হাজার টাকা এবং বাবুল ক্লথ স্টোরকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বিচারক আশীষ কুমার বসু জানান, দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এই অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)