যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাংনীর বিএনপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল,২০২৬, ০২:৩২ পিএম
গাংনীর বিএনপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মুকুল হোসেনের মেয়ে স্বরনারী সবনম বাদী হয়ে সোমবার (২০ এপ্রিল) গাংনী থানায় মামলাটি দায়ের করেন (মামলা নং ৩১)।

এই মামলায় এজাহারভুক্ত ৩ জন ছাড়াও অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা আতাউর রহমান টোকনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস।

ওসি জানান, বাকি আসামিদের গ্রেফতার ও ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। উল্লেখ্য, সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক মুকুল হোসেনকে গত সোমবার ভোররাতে কাথুলি সড়কের কাশেম মোড় এলাকায় ৫টি গুলি করে দুর্বৃত্তরা।

এর মধ্যে ৪টি গুলি তার শরীরের বিভিন্ন অংশে বিদ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে গাংনী ও কুষ্টিয়া হাসপাতালে নেওয়া হয়, পরে পিঠের ভেতরে থাকা দুটি গুলি বের করা সম্ভব না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এদিকে এই হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমন হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)