স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর মেডিকেল কলেজের (যমেক) ফরেনসিক মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেছেন ডা. মো. ফারুক এহতেশাম পরাগ।
নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে বুধবার জেনারেল হাসপাতালসহ যশোরের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছাবার্তায় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা বলেন, ডা. পরাগের মতো একজন দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক যশোর মেডিকেল কলেজে যোগদান করায় ফরেনসিক মেডিসিন বিভাগ আরও সমৃদ্ধ হবে। তার উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন তারা।
উল্লেখ্য, ডা. পরাগ এর আগে যশোরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পরে মাগুরা বদলি করা হয়। বুধবার মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে নতুন কর্মস্থলে যোগদানের মাধ্যমে তিনি যশোরের চিকিৎসা শিক্ষা ও সেবায় বিশেষ অবদান রাখবেন বলে সংশ্লিষ্ট সকলে আশাবাদ ব্যক্ত করেছেন।