স্টাফ রিপোর্টার
, যশোর
দৈনিক কালের কণ্ঠ-এর যশোর অফিসের নিজস্ব প্রতিবেদক ফিরোজ গাজীর মা রওশনারা বেগম (৭৫) মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে যশোর শহরের বিকে রোডের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি তিন ছেলে ও অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রওশনারা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। বুধবার রাতে পরিবারের সদস্যরা ডাকাডাকি করলেও তিনি আর সাড়া দেননি। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই কোনো এক সময় তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাদ জোহর শহরের চৌরাস্তা জামে মসজিদে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে শহরের কারবালা কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় ফিরোজ গাজীর সহকর্মীরা ছাড়াও আত্মীয়-স্বজন ও প্রতিবেশিরা উপস্থিত ছিলেন।
এদিকে, সাংবাদিক ফিরোজ গাজীর মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।
এক বিবৃতিতে মরহুমার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।