কালিয়া (নড়াইল) প্রতিনিধি
মাদক সেবনকালে দীন মন্ডল নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ঘটনাটি বুধবার রাতে নড়াইলের কালিয়া উপজেলার রামনগর গ্রামে ঘটে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, যুবকের বাবার দেওয়া তথ্যের ভিত্তিতে গাঁজা সেবনের সময় দীন মন্ডলকে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ’ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম জানান, মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে দীন মন্ডল। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে সে মা-বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। এমনকী বাড়ির জিনিসপত্র বিক্রি করেছে।
তিনি বলেন, ‘আশা করছি, সে সংশোধন হয়ে ফিরে আসবে।’