যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শার্শায় ধানক্ষেত থেকে উদ্ধার ব্যক্তির পরিচয় মিলেছে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ০৭:৫৮ পিএম
শার্শায় ধানক্ষেত থেকে উদ্ধার ব্যক্তির পরিচয় মিলেছে

যশোরের শার্শায় ধানক্ষেত থেকে উদ্ধার অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় মিলেছে। তবে পুলিশ এখনও হত্যার কারণ উদঘাটন করতে পারেননি।

পুলিশের দাবি, ইউনুস আলীকে (৪৮) নির্যাতনের পর হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

নিহত ইউনুস আলী (৪৮) বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের মৃত মোস্তাব আলীর ছেলে। তিনি বেনাপোল থেকে আমদানিকৃত মালামালের ট্রাকের সাথে পৌঁছে দেওয়ার (স্কট) কাজ করতো।

স্থানীয়রা জানান, নিহত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে নির্যাতনের পর হত্যা করে লাশটি ধানক্ষেতে ফেলে রেখে গেছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখেন। তখন তারা পুলিশে খবর দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)