স্টাফ রিপোর্টার
, যশোর
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যশোর আগমনকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মিছিল থেকে স্লোগান দেওয়া হয় ‘তারেক রহমান আসছে, যশোরবাসী হাসছে’, প্রধানমন্ত্রী তারেক রহমানকে, লাল গোলাপ শুভেচ্ছা’ যশোরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’, যশোরের মাটি, তারেক রহমানের ঘাঁটি’, ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ ইত্যাদি।
হলুদ ক্যাপ মাথায় দিয়ে নেতাকর্মীদের মিছিলটি শহর প্রদক্ষিণ করার সময় অন্যরকম এক আবহ তৈরি হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) মণিহার এলাকা থেকে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
মিছিলটি আরএন রোড হয়ে চৌরাস্তা, গাড়িখানা রোড হয়ে দড়াটানায় গিয়ে শেষ হয়।
মিছিলে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম।