সাতক্ষীরা প্রতিনিধি
খুলনা প্রেসক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছনার ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।
সোমবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ এই হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ স্পষ্টভাবে বলেন, পেশাদার সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করার একটি অপপ্রয়াস মাত্র।
প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এ ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনা জরুরি। তাঁরা আরও উল্লেখ করেন যে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।
এই বিবৃতিতে সংহতি জানিয়ে স্বাক্ষর করেছেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ (বাংলাদেশের খবর/বাংলাদেশ নিউজ), সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব (এখন টিভি/জাগোনিউজ), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (ঢাকা টাইমস/দ্য ডেইলি ক্যাম্পাস),
নির্বাহী সদস্য (অর্থ) এসএম বিপ্লব হোসেন (মানবজমিন), নির্বাহী সদস্য (দপ্তর) এসএম জিন্নাহ (এনটিভি), শামীম পারভেজ (বৈশাখী টিভি), মোশারফ হোসেন (কালের কণ্ঠ), কৃষ্ণ ব্যানার্জি (প্রতিদিনের বাংলাদেশ/নাগরিক টিভি), আসাদুজ্জামান সরদার (বাংলা ট্রিবিউন),
রাহাত রাজা (গ্লোবাল টিভি), মোজাহিদুল ইসলাম (যুগান্তর), হাবিবুর রহমান সোহাগ (স্বদেশ প্রতিদিন), রিজাউল করিম (দ্য এডিটরস), শহীদুজ্জামান শিমুল (রানার), নাজমুস সাহাদাৎ জাকির (খবরের কাগজ), ইব্রাহিম খলিল (ঢাকা পোস্ট), মিলন রুদ্র (ভয়েস অব টাইগার),
মৃত্যুঞ্জয় রায় অপূর্ব (বার্তা ২৪), তানজির কচি (বাংলানিউজ) এবং আলী মুক্তাদা হৃদয় (হৃদয় বার্তা) প্রমুখ। নেতৃবৃন্দ অনতিবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে গণমাধ্যমের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।