যশোর, বাংলাদেশ || বুধবার, ৬ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ০৮:৪৯ পিএম
পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং

খুলনার পাইকগাছায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি-সেচ) উদ্যোগে চলমান খাল খনন কার্যক্রম সরেজমিনে মনিটরিং করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের হেতালবুনিয়া খালে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে প্রশাসনের একটি টিম খনন কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অসাধু দখলদারদের কবলে পড়ে খালটি ধীরে ধীরে ভরাট হয়ে যায়।

এতে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। এ পরিস্থিতি মোকাবেলায় খালটির স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধারে বিএডিসি (সেচ) খনন কার্যক্রম শুরু করে, যা বর্তমানে চলমান রয়েছে।

মনিটরিংকালে কর্মকর্তারা কাজের অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করেন। এছাড়াও খনন কাজ পরিচালনায় সৃষ্ট কিছু পারিপার্শ্বিক জটিলতার বিষয় অবগত হন তারা।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার পার্থ প্রতিম রায়সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের প্রত্যাশা, খালটির পুনঃখননের ফলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)