যশোর, বাংলাদেশ || বুধবার, ৬ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালক কিশোর নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৬ মে,২০২৬, ০৯:১৭ পিএম
মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালক কিশোর নিহত

দৌলতপুরে দ্রুতগতির মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রহিবুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিবুল দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের তারাগুনিয়া ফারাকপুর হিসনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রহিবুল মোটরসাইকেলে আল্লারদর্গা বাজার থেকে তারাগুনিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই কিশোর রহিবুলের মৃত্যু হয়।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনানুগ কার্যক্রম করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)