স্টাফ রিপোর্টার
, যশোর
বর্তমান সরকারের নির্বাচনি ইস্তেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তর এর বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় বুধবার বিকেলে বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের ছাইবাড়িয়া গ্রামের সেকেন্দার মোল্লার বাড়ির প্রাঙ্গণে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
সভাপতিত্ব করেন সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম।
যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এডাব যশোরের সাধারণ সম্পাদক শাহজাহান নান্নু, দেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফজলুল হক, দেশ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আফরোজা পারভীন, স্বাস্থ্যকর্মী হামিদা পারভীনসহ প্রমুখ।