যশোর, বাংলাদেশ || সোমবার, ২৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বর্ণিল ঘুড়িতে রঙিন আকাশ মহম্মদপুরে

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৫ মে,২০২৬, ০৯:১২ পিএম
বর্ণিল ঘুড়িতে রঙিন আকাশ মহম্মদপুরে

আকাশজুড়ে রঙের মেলা। লাল, নীল, হলুদ আর সবুজ ঘুড়ির কাটাকাটিতে মাতোয়ারা শিশু কিশোর থেকে বয়োবৃদ্ধ সবাই । কেউ ওড়াচ্ছেন চিলে ঘুড়ি, কেউ ডোল ঘুড়ি, ফ্যাচা ঘুড়ি, পতম ঘুড়ি, কোংড়ে ঘুড়ি। এমনই এক জাদুকরি পরিবেশের টানে বাবার হাত ধরে মাগুরার মহম্মদপুরে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবে হাজির হয়েছে দ্বিতীয় শ্রেণির ক্ষুদে শিক্ষার্থী মাহিন।

মাহিনের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার কোমরপুর গ্রামে। তার বাবার নাম মিজানুর রহমান। এলাকায় ঘুড়ি উৎসবের খবর ছড়িয়ে পড়লে মাহিন তার বাবার কাছে বায়না ধরে মেলায় যাওয়ার। ছেলের আবদার মেটাতে আর গ্রামীণ সংস্কৃতির এই অনাবিল আনন্দের অংশ হতে মিজানুর রহমানও তাকে নিয়ে চলে আসেন উৎসব প্রাঙ্গণে।

মাহিনের আনন্দের সীমা নেই। আকাশে হরেক রকমের ঘুড়ি উড়তে দেখে তার চোখ-মুখে বিস্ময়-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৫ মে) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার দাতিয়াদাহ পূর্বপাড়া যুবসমাজের উদ্যোগে এই ঘুড়ি ওড়ানোর উৎসব হয়। বেলা বাড়ার সাথে সাথে দাতিয়াদাহ পূর্বপাড়া মাঠে দেখা যায় শিশু-কিশোর ও তরণ-তরুণীদের আনাগোনা। প্রায় দেড়শ’ প্ৰতিযোগীর মধ্যে চলে ঘুড়ির লড়াই।

দুবাই প্রবাসী হুমায়ন কবিরের সভাপতিত্বে ও  পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৫০টি বিভিন্ন রঙের ঘুড়ি প্রতিযোগিতায় অংশ নেয়।

ঘুড়ি প্ৰতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন দীঘা ইউনিয়নের পাল্লা গ্রামের রনি চিলে ঘুড়ি। ২য় স্থান অধিকার করেন দাতিয়াদাহ গ্রামের হাসান পতম ঘুড়ি এবং তৃতীয় স্থানে মাছুদ ডোল ঘুড়ি।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রুবায়েত মাহাবুব রুসলি উপস্থিত থেকে প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরন করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)