যশোর, বাংলাদেশ || সোমবার, ২৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধাকে মারধর

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৫ মে,২০২৬, ০৯:৫৮ পিএম
চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধাকে মারধর

কালিয়া পৌরসভার উথলী এলাকায় চাঁদার টাকা না দেওয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাককে মারধর করার অভিযোগ উঠেছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা গেছে, একই গ্রামের তারা মিয়া শেখ ওরফে তারুর ছেলে ইরান শেখ মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বাড়িতে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ইরান শেখ তাকে মারধর করেন।

স্থানীয়রা আহত অবস্থায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাককে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ইরান দীর্ঘদিন ধরে আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। আজ আবার চাঁদা চাইতে এসে টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাকে মারধর করে।

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী বলেন, ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে সৃষ্ট ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)