যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াগাতীতে দশ কেজি করে চাল পেল ৮২৮টি দুস্থ পরিবার

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ০৪:৪৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ০৭:০৬ পিএম
নড়াগাতীতে দশ কেজি করে চাল পেল ৮২৮টি দুস্থ পরিবার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নে ৮২৮টি হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের দশ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) সকালে খাশিয়াল ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৫২৮টি পরিবার এবং সংসদ সদস্যের সরকারি তহবিল থেকে আরও ৩০০টি পরিবারকে এই সহায়তা প্রদান করা হচ্ছে। সব মিলিয়ে খাশিয়াল ইউনিয়নের মোট ৮২৮টি সুনির্দিষ্ট পরিবারের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ‘পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদের আনন্দ সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকারের পক্ষ থেকে নড়াইল-১ আসনের জন্য সর্বমোট ৬০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সেই বরাদ্দ থেকে উপজেলার ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তিন টন করে চাল সুষমভাবে বিতরণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে অসহায়, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। কোনো পরিবার যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেজন্যই এই বিশেষ ভিজিএফ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সবসময় সাধারণ মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে।’

খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরকত উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল কবির, ইউনিয়ন বিএনপির সভাপতি নওশের বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তি এবং চাল নিতে আসা সুবিধাভোগীরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)