যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে সাবেক শ্বশুরবাড়ির সামনে যুবকের শরীরে আগুন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৯ মে,২০২৬, ০৮:৪৬ পিএম
অভয়নগরে সাবেক শ্বশুরবাড়ির সামনে যুবকের শরীরে আগুন

যশোরের অভয়নগরে সাবেক শ্বশুরবাড়ির সামনে রুবেল হোসেন (২৯) নামে এক যুবক অগ্নিদগ্ধ হয়েছেন। হত্যা করার উদ্দেশ্যে শ্বশুরবাড়ির লোকজন তাকে পিটিয়ে শরীরে আগুন ধরিয়ে দিয়েছে বলে দাবি করেছেন দগ্ধ রুবেল।

অন্যদিকে, সাবেক স্ত্রী পারভীন বেগমের স্বজনদের দাবি, রুবেল নিজেই নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বাহিরঘাট গ্রামে আকবর হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ রুবেল হোসেন একই ইউনিয়নের মহাকাল গ্রামের আশরাফ আলী মোড়লের ছেলে।


প্রত্যক্ষদর্শী ও তালাকপ্রাপ্ত স্ত্রী পারভীন বেগমের স্বজনরা জানান, দাম্পত্য কলহের জেরে দুই বছর আগে রুবেল হোসেনকে তালাক দেন পারভীন বেগম। তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। বেশ কিছু দিন ধরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন রুবেল।

ঘটনার দিন শুক্রবার সকাল ৮টার দিকে রুবেল তার সাবেক স্ত্রীকে নিজের সংসারে ফিরিয়ে নিতে আসেন। কিন্তু স্ত্রী পারভীন এতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে রুবেল তার কাছে থাকা বোতলভর্তি পেট্রোল নিজের শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন। শরীর দগ্ধ অবস্থায় তিনি পাশের পুকুরে লাফ দিয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।


এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ রুবেল হোসেন সম্পূর্ণ ভিন্ন দাবি করেছেন। তিনি বলেন,

সাবেক শ্বশুরবাড়ির আত্মীয়রা আমাকে মারপিট করে হত্যার উদ্দেশ্যে আমার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। আমার খুব যন্ত্রণা হচ্ছে, দয়া করে আমাকে অজ্ঞান করার ব্যবস্থা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের কাছে ব্যথায় কাতর রুবেল বারবার এই আকুতি জানাচ্ছিলেন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শোভন বিশ্বাস জানান, রুবেলের শরীরের প্রায় ৪৫ শতাংশ আগুনে দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিদগ্ধ রুবেল হোসেন এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি সংগ্রহ করা হয়েছে। ঘটনাটি আসলেই হত্যাচেষ্টা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)