যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বসুন্দিয়ার ৫ হাজার মানুষের মুখে হাসি ফোটালো 'ফারুক মোড়ল ফাউন্ডেশন'

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২৯ মে,২০২৬, ০৯:২২ পিএম
বসুন্দিয়ার ৫ হাজার মানুষের মুখে হাসি ফোটালো 'ফারুক মোড়ল ফাউন্ডেশন'

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এক অনন্য উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন 'ফারুক মোড়ল ফাউন্ডেশন'। শুক্রবার (২৯ মে) পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে যশোরের বসুন্দিয়া গাইদগাছি এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মাংস বিতরণের লক্ষ্যে এক বিশাল কোরবানির আয়োজন করে সংগঠনটি।

ফাউন্ডেশনের উদ্যোগে এবার একসাথে ১৭টি গরু কোরবানি দেওয়া হয়েছে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই মাংস পৌঁছে দেওয়া হয়েছে স্থানীয় প্রায় ৫ হাজার সাধারণ ও নিম্নআয়ের মানুষের মাঝে।


বিশাল এই আয়োজন ও মাংস বিতরণ কার্যক্রম যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য নিরাপত্তা ও শৃঙ্খলায় বিশেষ জোর দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ প্রশাসন ও আনসার সদস্যদের পাশাপাশি মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন ফারুক মোড়ল ফাউন্ডেশনের নিজস্ব একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক। তাদের চমৎকার ব্যবস্থাপনায় কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে তাদের উপহার বুঝে নেন।

ঈদের দ্বিতীয় দিনে মাংস পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ সুবিধাভোগীরা। মাংস নিতে আসা কয়েকজন বলেন, চলতি বাজারে মাংস কিনে খাওয়া আমাদের মতো মানুষের জন্য কঠিন। ঈদের দিনে ফারুক মোড়ল ফাউন্ডেশনের এই উপহার আমাদের পরিবারের ঈদের আনন্দ দ্বিগুণ করে দিয়েছে।


এ বিষয়ে ফারুক মোড়ল ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা ফারুক মোড়ল জানান, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল উদ্দেশ্য। তিনি বলেন,

এবার আমরা ১৭টি গরু কোরবানি দিয়ে প্রায় ৫ হাজার মানুষের মাঝে মাংস বিতরণ করেছি। তবে আমাদের কাজ শুধু কোরবানির মাঝেই সীমাবদ্ধ নয়। ফারুক মোড়ল ফাউন্ডেশন বছরজুড়েই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।


তিনি আরও উল্লেখ করেন, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়মিতভাবে স্থানীয় দরিদ্র বাসিন্দাদের মাঝে মাসিক চাল বিতরণ এবং প্রতি ঈদে পোশাক বিতরণসহ নানামুখী সামাজিক ও মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। আগামীতেও এই সেবামূলক ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় সুধীসমাজ ফারুক মোড়ল ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং সমাজের অন্যান্য বিত্তবানদেরও এভাবে সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)