সাতক্ষীরা প্রতিনিধি
শ্যামনগরে পানিতে ডুবে নাহিদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) দুপুরে উপজেলার রমজানগর ইউনিয়নের দশ নম্বর সোরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ওই গ্রামের আলম গাজীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খেলাধুলার একপর্যায়ে নাহিদ পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের জলাশয়ে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করে।
দুপুরের দিকে বাড়ির পাশের পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।