যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিজিবি সদস্যের বাড়ি থেকে ১৩ লাখ টাকার মালামাল চুরি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১ জুন,২০২৬, ০৯:১৭ পিএম
বিজিবি সদস্যের বাড়ি থেকে ১৩ লাখ টাকার মালামাল চুরি

শ্যামনগর পৌরসভার কাঁচড়াহাটি এলাকায় এক বিজিবি সদস্যের বাড়ির তালা ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বিজিবি সদস্য জি.এম মোস্তাফিজুর রহমান শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জি.এম মোস্তাফিজুর রহমান রোববার (৩১ মে) দুপুরে স্ত্রী-সন্তানদের নিয়ে কালীগঞ্জে তার বোনের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চোরেরা বসতবাড়ির মূল ফটক ও ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আলমারি ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে একটি নেকলেস, দুটি রুলি, এক জোড়া কানের দুল, এক জোড়া রিং দুল, একটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেইন এবং পাঁচটি নাকফুল। এসব স্বর্ণালঙ্কারের বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। এছাড়া আলমারিতে রাখা দুটি প্লাস্টিকের পাত্র থেকে ১ লাখ ২০ হাজার টাকা এবং ড্রয়ার থেকে ২১ হাজার ৩০০ টাকা নগদ অর্থ নিয়ে যায় চোরেরা।

একইসাথে জনতা ব্যাংকের একটি এটিএম কার্ডসহ অন্যান্য মূল্যবান সামগ্রীও খোয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান জানান, রাত সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে ফিরে এসে তিনি চুরির বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চালানো হলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

বাড়িতে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ঘটনার ফুটেজ ধারণ হয়েছে, যা আইন-শৃঙ্খলা বাহিনীকে এই ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করতে পারে।

এ বিষয়ে শ্যামনগর থানার ওসি (তদন্ত) মো. পিয়ার উদ্দীন বলেন, বিজিবি সদস্যের বাড়িতে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এসআই আমিরুজ্জামানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি জানান, বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজটি আমাদের হাতে এসেছে এবং পুলিশ সেটি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)