যশোর, বাংলাদেশ || সোমবার, ১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াগাতীতে বিএনপির দু'গ্রুপে সংঘর্ষে আহত ১২, বাড়িঘর ভাঙচুর লুটপাট

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১ জুন,২০২৬, ০৫:৫৯ পিএম
আপডেট : সোমবার, ১ জুন,২০২৬, ০৬:৫৮ পিএম
নড়াগাতীতে বিএনপির দু'গ্রুপে সংঘর্ষে আহত ১২, বাড়িঘর ভাঙচুর লুটপাট

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সোমবার (১ জুন) সকালে শুরু হওয়া এ সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে,  আধিপত্য বিস্তার, গরুর হাটের নিয়ন্ত্রণ এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুর আবুল আজমের অনুসারীদের সাথে একই এলাকার ইকবাল শিকদার সমর্থিত লোকজনদের মধ্যে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে সোমবার সকালে দু'পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের গোপালগঞ্জ ও খুলনার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। 

সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যান।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)