তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সদ্য পদপ্রাপ্ত সহ-সভাপতি জিএম আল-মামুন অভি তার নিজ এলাকার সাধারণ মানুষ ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের ভালোবাসায় সিক্ত হলেন।
রোববার আল-মামুন অভি তার নিজ গ্রাম খলিলনগরে আসেন। নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আঠারোমাইল থেকে নেতাকর্মীরা তাকে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে এলাকার বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করেন।
মোটরসাইকেল শোভাযাত্রা শেষে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নেতাকর্মীরা মিলিত হন।
সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে জিএম আল মামুন অভি বলেন, "জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগান ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। সেই প্রত্যয়ে আমরা সকলে একসাথে কাজ করবো। আগামীর বাংলাদেশ বিনির্মাণে দল-মতনির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের হাত শক্তিশালী করে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। আগামী রাজনীতি হবে সুস্থ ধারার, পরিবেশবান্ধব, শিক্ষাবান্ধব এবং জাতিবান্ধব।"